ময়মনসিংহ বিভাগ এর ইতিহাস



ময়মনসিংহ বিভাগ এর ইতিহাস


বাংলাদেশের একটি বিভাগ
ময়মনসিংহ বিভাগ বাংলাদেশের অষ্টম প্রশাসনিক বিভাগ। জামালপুরশেরপুরময়মনসিংহ ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত। ১৮২৯ সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠার সময় থেকে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ঢাকা বিভাগের অংশ ছিল। ২০১৫ সালের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এক বৈঠকে ঢাকা বিভাগ ভেঙ্গে নতুন ময়মনসিংহ বিভাগ গঠনের ঘোষণা দেন। শুরুতে ঢাকা বিভাগের উত্তর অংশ থেকে প্রতিবেশী ৮টি জেলা নিয়ে পরে ৬টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠনের পরিকল্পনা করা হয়।[১][২] এসময় টাঙ্গাইল ও কিশোরগঞ্জবাসী, ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত হতে অনীহা ও বিরোধিতা করে এবং ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত থাকতেই ইচ্ছাপোষণ করে। অবশেষে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ৪টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়।[৩][৪] এ বিভাগের এর আয়তন ১০,৪৮৫ বর্গকিলোমিটার ও জনসংখ্যা ১,১৩,৭০,০০০ জন। [৫]
ময়মনসিংহ বিভাগ
বিভাগ

বাংলাদেশের মানচিত্র ময়মনসিংহ বিভাগ দেখাচ্ছে
স্থানাঙ্ক: ২৪°১০′ উত্তর ৯০°২৫′ পূর্ব
দেশ বাংলাদেশ
প্রতিষ্ঠিত১৪ সেপ্টেম্বর২০১৫
আসনময়মনসিংহ
আয়তন
 • মোট১০৬৬৮ কিমি(৪১১৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১,১৪,২৭,৭৬৫
 • ঘনত্ব১১০০/কিমি (২৮০০/বর্গমাইল)
সময় অঞ্চলবাংলাদেশ মান সময়(ইউটিসি+৬)
আইএসও ৩১৬৬ কোডBD-C
ওয়েবসাইটhttps://www.mymensinghdiv.gov.bd

বঙ্গদেশের প্রাদেশিক মানচিত্রটি ১৯৭৬ সাল পর্যন্ত থাকা বৃহত্তর ময়মনসিংহ জিলা (টাঙ্গাইল ও কিশোরগঞ্জের সাথে বর্তমান বিভাগ) প্রদর্শন করছে

ইতিহাসসম্পাদনা

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল (অন্যান্য ছয় প্রতিবেশী জেলা সহ ময়মনসিংহ জেলা) ১৭৮৭ সালে ব্রিটিশ ভারত সরকার কর্তৃক ময়মনসিংহ জেলা হিসাবে গঠন করা হয়েছিল। পরে, এটিকে ছয় জেলায় ভাগ করে দুই দফায় পুনর্গঠিত করা হয়- জেলাগুলি হলঃ ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, টাঙ্গাইল, জামালপুর ও শেরপুর।[৬]

প্রশাসনিক জেলাসম্পাদনা

নামসদর দপ্তরএলাকা (বর্গ কিমি)১৯৯১ আদমশুমারি
অনুসারে জনসংখ্যা
২০০১ আদমশুমারি
অনুসারে জনসংখ্যা
২০১১ আদমশুমারি
অনুসারে জনসংখ্যা
ময়মনসিংহ জেলাময়মনসিংহ৪,৩৬৩.৪৮৩৯,৫৭,১৮২৪৪,৮৯,৭২৬৫০,৪২,০০০
জামালপুর জেলাজামালপুর২,০৩১.৯৮১৮,৭৪,৪৪০২১,০৭,২০৯২২,৬৫,০০০
নেত্রকোনা জেলানেত্রকোনা২,৮১০.৪০১৭,৩০,৯৩৫১৯,৮৮,১৮৮২২,০৭,০০০
শেরপুর জেলাশেরপুর১,৩৬৩.৭৬১১,৩৮,৬২৯১২,৭৯,৫৪২১৩,৩৪,০০০

গণমাধ্যমসম্পাদনা

  • দৈনিক স্বদেশ সংবাদ [১] (দৈনিক পত্রিকা)
  • আলোকিত ময়মনসিংহ [২] (দৈনিক পত্রিকা)
  • ভালুকার খবর [৩]
  • জনতার প্রতিদিন [৪] (অনলাইন পত্রিকা)
  • আত্ তাহযীব (একটি সাহিত্য সাময়িকী)
  • ত্রিশাল বার্তা (সাপ্তাহিক পত্রিকা)
  • বাংলার মুখপত্র (সাপ্তাহিক পত্রিকা)

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1.  "প্রচ্ছদ বাংলাদেশ বিবিধ ময়মনসিংহকে বিভাগ ঘোষণার খবর আনন্দের জোয়ার, নির্দেশ পায়নি মন্ত্রিপরিষদ বিভাগ" (১৪-৭০)। প্রথম আলো। ১৪ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৫
  2.  "Mymensingh to become new division"। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৫
  3.  "ময়মনসিংহ নতুন বিভাগ"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৫
  4.  "ময়মনসিংহ বিভাগ তৈরির কাজ শুরুর নির্দেশ"। বিবিসি বাংলা। ১৪ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৫
  5.  "চার জেলা নিয়ে নতুন বিভাগ ময়মনসিংহ"। বিডিনিউজ২৪.কম। ১৪ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৫
  6.  Historical Dictionary of the Bengalis। স্কেরক্রো প্রে। সংগ্রহের তারিখ ২০১৫-০১-২৬

বহিঃসংযোগ

Post a Comment

Previous Post Next Post
IFRAME SYNC
IFRAME SYNC
IFRAME SYNC

Contact Form