খুলনা বিভাগ
বাংলাদেশের একটি বিভাগ
খুলনা বিভাগ বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে একটি এবং এটি দেশের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। ২০১১ সালের আদমশুমারী অনুয়ায়ী, বিভাগটির আয়তন ২২,২৮৫ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ১৫,৫৬৩,০০০ জন। খুলনা বিভাগের সদর দপ্তর খুলনা শহর। ঢাকা এবং চট্টগ্রামের পরে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর। খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রূপসা নদী এবং ভৈরব নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের প্রাচীনতম নদীবন্দরগুলোর মধ্যে খুলনা অন্যতম। খুলনাবাংলাদেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক এলাকা হওয়ায় খুলনা শহরকে শিল্প নগরী হিসেবে ডাকা হয়। খুলনা শহর থেকে ৪৮ কি.মি. দূরে বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা সমুদ্র বন্দর অবস্থিত। পৃথিবী বিখ্যাত উপকূলীয় বন সুন্দরবন খুলনা বিভাগের দক্ষিণাংশে অবস্থিত। খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় সুন্দরবনের বিস্তৃতি ঘটেছে। খুলনাকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়।[১][২] রাজধানী ঢাকা থেকে খুলনা শহরের দূরত্ব সড়কপথে ৩৩৩কি.মি.। রাজধানী সহ দেশের অন্যান্য অঞ্চলের সংগে স্থলপথ, আকাশপথ, জলপথ ব্যবহার করা যায়। ১৯১২ সালে থেকে অত্র অঞ্চলে নদীপথে স্টিমার (স্টিমবোট) চলাচল করে।
প্রতিষ্ঠাকাল
১৯৪৭ এ দেশ ভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানেঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগ গঠিত হয়। বর্তমান খুলনা বিভাগ তখন রাজশাহী বিভাগের অন্তর্গত ছিলো এবং বরিশাল ছিলো ঢাকা বিভাগের অন্তর্গত। পরবর্তীতে ১৯৬০ সালে তৎকালীন রাজশাহী বিভাগের কুষ্টিয়া, যশোর ও খুলনা এবং ঢাকা বিভাগের বাখেরগঞ্জ নিয়ে খুলনা বিভাগের যাত্রা শুরু হয়।
ভৌগলিক অবস্থান
খুলনা বিভাগ এর পশ্চিমে পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানা, উত্তরে রাজশাহী বিভাগ, পূর্বে ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগ এবং দক্ষিণে বিখ্যাত ম্যানগ্রোভ বন নামে পরিচিত সুন্দরবন সহ বঙ্গোপসাগরের উপর তটরেখা রয়েছে। এটি গঙ্গা নদীর দ্বীপ বা গ্রেটার বেঙ্গল ডেল্টার একটি অংশবিশেষ। অন্যান্য নদীর মধ্যে রয়েছে মধুমতি নদী, ভৈরব নদী ও কপোতাক্ষ নদী। এছাড়াও অঞ্চলের বঙ্গোপসাগরের কয়েকটি দ্বীপরয়েছে।
প্রশাসনিক জেলা
শিক্ষা
বিভাগ সহ উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানঃ
বিশ্ববিদ্যালয়
- খুলনা বিশ্ববিদ্যালয়
- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- খুলনা মেডিকেল কলেজ
- ইসলামী বিশ্ববিদ্যালয়
- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
- নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
- নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ
- যশোর মেডিকেল কলেজ
- কুষ্টিয়া মেডিকেল কলেজ
কলেজ
- ঝিনাইদহ ক্যাডেট কলেজ
- সরকারি বি. এল. কলেজ
- যশোর ক্যান্টনমেন্ট কলেজ
- সরকারী এম. এম. কলেজ
- আজম খান সরকারী কমার্স কলেজ
- সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা
- সরকারি কে.সি কলেজ, ঝিনাইদহ
- চুয়াডাঙ্গা সরকারি কলেজ
- দর্শনা সরকারি কলেজ
- কুষ্টিয়া সরকারি কলেজ
- সরকারী আদর্শ সুন্দরবন কলেজ
- মিলেটারী কলেজিয়েট স্কুল (এমসিএসকে) খুলনা
- সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ (খালিশপুর)
- মেহেরপুর সরকারি কলেজ
- খুলনা পাবলিক কলেজ
- যশোর সরকারি সিটি কলেজ
- জীবনগর ডিগ্রি কলেজ
- জীবনগর আদর্শ সরকারী মহিলা কলেজ
- আলমডাঙ্গা সরকারী ডিগ্রি কলেজ
- উথলী কলেজ,জীবনগর,চুয়াডাঙ্গা
স্কুল
- খুলনা জিলা স্কুল
- খুলনা কলেজিয়েট স্কুল
- করোনেশন গভ. গার্ল স্কুল
- গভঃ ল্যাবরেটরি হাই স্কুল, খুলনা
- সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়
- যশোর ক্যান্টেন্টমেন্ট পাবলিক স্কুল,
- যশোর জিলা স্কুল
° গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়.রামপাল. বাগেরহাট
- জীবননগর বহুমুখী আদর্শ পাইলট মাধ্যমিক বিদ্যালয়
- জীবননগর গার্লস স্কুল
- মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়,জীবননগর,চুয়াডাঙ্গা
- হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়, জীবননগর,চুয়াডাঙ্গা
- সরকারী ভিক্টোরিয়া জুবিলী(ভি.জে) স্কুল, চুয়াডাঙ্গা
- শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়
- উথলী মাধ্যমিক বিদ্যালয় জীবননগর,চুয়াডাঙ্গা
- ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়,জীবননগর, চুয়াডাঙ্গা
- কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়,জীবননগর, চুয়াডাঙ্গা
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান
- যশোর পলিটেকনিক ইন্সটিটিউট
- মাগুরা পলিটেকনিক ইন্সটিটিউট
- খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট
- খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট
- ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউট
- কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট
- সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউট
- মাগুরা টেকনিক্যাল স্কুল ও কলেজ
- বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়
- ম্যানগ্রোভ ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি
- খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- সিটি পলিটেকনিক ইন্সটিটিউট
মাদ্রাসা
- দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা-খুলনা
- সরকারী আলিয়া মাদ্রাসা খুলনা
- ফয়লাহাট আছিয়া কারামতিয়া সিনিয়র আলিম মাদ্রাসা- রামপাল, বাগেরহাট।
অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান
খুলনায় ৬টি সমন্বিত সাধারণ ও বৃত্তিমূলক (আইজিভি) বিদ্যালয় রয়েছে এবং এবং ইউসেপ এর একটি টেকনিক্যাল স্কুল (অবহেলিত শিশুদের জন্য শিক্ষা), যা একটি অ-লাভজনক প্রতিষ্ঠান হিসেবে সেবা করে আসছে।
সংবাদপত্র ও পত্রিকা
খুলনা বিভাগ থেকে প্রকাশিত দৈনিক এবং সাপ্তাহিক খবরের কাগজ সমূহ:
- দৈনিক পূর্বাঞ্চল,
- দৈনিক খুলনাঞ্চল
- দৈনিক দৃষ্টিপাত
- দৈনিক দক্ষিনের মশাল
- খুলনা নিউজ,
- দৈনিক মাথাভাঙ্গা
- দৈনিক সাতক্ষীরা নিউজ,
- দৈনিক সময়ের খবর,
- দৈনিক আমার একুশ
- Daily Tribune,
- দৈনিক জন্মভূমি,
- দৈনিক অনির্বাণ,
- দৈনিক প্রবাহ
উল্লেখযোগ্য ব্যক্তি
- খান জাহান আলী
- প্রফুল্ল চন্দ্র রায়
- কৃষ্ণচন্দ্র মজুমদার
- আব্দুল হালিম
- মেজর জেনারেল (অবঃ) এম মজিদুল-উল-হক এমপি
- শ্রী বিরেন শিকদার এমপি, যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী
- শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন
- সাহিত্যিক মোহাম্মদ লুৎফর রহমান
- ফকির লালন শাহ
- কবি ফররুখ আহমদ
- কবি সৈয়দ আলী আহসান
- কবি কাজী কাদের নেওয়াজ
- ছড়াকার আবু সালেহ
- মৃণালিনী দেবী - রবীন্দ্রনাথ ঠাকুর এর স্ত্রী
- কবি যতীন্দ্রমোহন বাগচী
- বনানী চৌধুরী প্রথম মুসলিম চিত্রনায়িকা
- ববিতা - চিত্রনায়িকা
- মৌসুমী - চিত্রনায়িকা
- সুচন্দা - চিত্রনায়িকা
- চম্পা (অভিনেত্রী) - চিত্রনায়িকা
- তানভীর মোকাম্মেল - চিত্রপরিচালক
- আসিফ ইমরোজ - চিত্রনায়ক
- হাবিবুল বাশার সুমন - সাবেক অধিনায়ক -বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
- মাশরাফি বিন মুর্তজা - অধিনায়ক - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
- তুষার ইমরান - সাবেক ক্রিকেটার - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
- সাকিব আল হাসান - ক্রিকেটার - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
- আব্দুর রাজ্জাক (ক্রিকেটার) - ক্রিকেটার - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
- সৈয়দ রাসেল - সাবেক ক্রিকেটার - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
- ইমরুল কায়েস - ক্রিকেটার - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
- রুবেল হোসেন ক্রিকেটার
- এনামুল হক বিজয় - ক্রিকেটার - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
- জিয়াউর রহমান (ক্রিকেটার) - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
- সৌম্য সরকার - ক্রিকেটার - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
- মোস্তাফিজুর রহমান (ক্রিকেটার) - ক্রিকেটার - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
- মেহেদী হাসান - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
- সালমা খাতুন - অধিনায়ক - বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল
- শুকতারা রহমান - প্রমিলা ক্রিকেটার - বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল
- শারমিন রত্না - প্রমিলা ক্রিকেটার - বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল
- রুমানা আহমেদ - প্রমিলা ক্রিকেটার - বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল
- জাহানারা আলম - প্রমিলা ক্রিকেটার - বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল
- মোহাম্মদ হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ
- নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ
- মিয়া আকবর হোসেন, আকবর বাহিনী প্রধান।
তথ্যসূত্র
- ↑ Marshall Cavendish Corporation (২০০৭)। World and Its Peoples: Eastern and Southern Asia। Marshall Cavendish। পৃষ্ঠা 491। আইএসবিএন 9780761476313।
- ↑ Girard, Luigi Fusco (২০০৩)। The Human Sustainable City: Challenges and Perspectives from the Habitat Agenda। Ashgate Publishing, Ltd। পৃষ্ঠা 298। আইএসবিএন 9780754609452।
- ↑ Census figures for 1991, 2001 and 2011 are from Bangladesh Bureau of Statistics, Population Census Wing. The 2011 Census figures are based on preliminary results.
বহিঃসংযোগ
©কপি
- খুলনা বিভাগের সরকারী ওয়েবসাইট বাংলাদেশী জাতীয় তথ্য বাতায়ন।
- বাংলাপিডিয়ায় খুলনা বিভাগ
Tags
খুলনা বিভাগ
